বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৮৪০
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের উপর দয়াপরবশ হয়ে তাদেরকে সাওমে বেসাল হতে নিষেধ করলে তারা বলল, আপনি যে সাওমে বেসাল করে থাকেন! তিনি বললেনঃ আমি তোমাদের মত নই, আমার প্রতিপালক আমাকে পানাহার করান। আবূ ’আবদুল্লাহ বুখারী (রহঃ) বলেন, রাবী ’উসমান (রহঃ) (رَحْمَةً لَهُمْ) ’তাদের প্রতি দয়াপরবশ হয়ে’ কথাটি উল্লেখ করেননি।