বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৮৪৮
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে এভাবে সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) ছেড়ে দিতেন যে, আমরা মনে করতাম, তিনি এ মাসে আর সাওম পালন করবেন না। আবার কোন মাসে এভাবে সাওম পালন করতেন যে, আমরা মনে করতাম তিনি এ মাসে আর সাওম ছাড়বেন না। আর তুমি যদি তাঁকে রাতে সালাত (নামায/নামাজ) আদায়রত অবস্থায় দেখতে চাইতে তবে তা দেখতে পেতে, আবার যদি তুমি তাঁকে ঘুমন্ত দেখতে চাইতে তবে তাও দেখতে পেতে। সুলায়মান (রহঃ) হুমায়দ (রহঃ) সূত্রে বলেন যে, তিনি আনাস (রাঃ) কে সাওম সম্পর্কে জিজ্ঞাসা করেছেন।