Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১৮৭

প্রায় ১ মিনিট · ১৩৩ শব্দ

وَأَمَرَ جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ أَهْلَهُ أَنْ يَتَوَضَّئُوا بِفَضْلِ سِوَاكِهِ জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) তাঁর পরিবারকে মিসওয়াক ধোয়া অবশিষ্ট পানি দিয়ে উযূ করতে নির্দেশ দেন। ১৮৭। আদম (রহঃ) ... আবূ জুহায়ফা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার দুপুরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বেরিয়ে এলেন। তাঁকে উযূর পানি এনে দেওয়া হল। তখন তিনি উযূ (ওজু/অজু/অযু) করলেন। লোকে তাঁর উযূর ব্যবহৃত পানি নিয়ে গায়ে মাখতে লাগল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের দু’রাকআত সালাত (নামায/নামাজ) আদায় করলেন। আর তাঁর সামনে ছিল একটি লাঠি। আবূ মূসা (রাঃ) বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্র আনালেন যাতে পানি ছিল। তারপর তিনি তার মধ্যে উভয় হাত ও চেহারা মুবারক ধুইলেন এবং তার মধ্যে কুলি করলেন। তারপর তাঁদের দু’জন [আবূ মূসা (রাঃ) ও বিলাল (রাঃ)]-কে বললেন, তোমরা এ থেকে পান কর এবং তোমাদের মুখমণ্ডল ও বুকে ঢাল।

ছবি বানান