বু
বুখারী শরীফ - হাদীস নং ১,৮৭৭
যে বছর মু’আবিয়া (রাঃ) হাজ্জ (হজ্জ) করেন সে বছর ’আশূরা (আশুরা/আসুরা/আসূরা)র দিনে (মসজিদে নববীর) মিম্বরে তিনি (রাবী) তাঁকে বলতে শুনেছেন যে, হে মদিনাবাসিগণ! তোমাদের ’আলিমগণ কোথায়? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, আজকে ’আশূরার দিন, আল্লাহ তা’আলা এর সাওম তোমাদের উপর ফরয করেননি বটে, তবে আমি (আজ) সাওম পালন করছি। যার ইচ্ছা সে সাওম পালন করুক যার ইচ্ছা সে পালন না করুক।