Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ১,৯১৩

প্রায় ১ মিনিট · ১১৭ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমযানে ইতিকাফ করতেন। ফজরের সালাত (নামায/নামাজ) শেষে ইতিকাফের নির্দিষ্ট স্থানে প্রবেশ করতেন। ’আয়িশা (রাঃ) তাঁর কাছে ইতিকাফ করার অনুমতি চাইলে তিনি অনুমতি দিলেন। ’আয়িশা (রাঃ) মসজিদে (নিজের জন্য) একটি তাবু করে নিলেন। হাফসা (রাঃ) তা শুনে (নিজের জন্য) একটি তাবু তৈরি করে নিলেন এবং যায়নাব (রাঃ)-ও তা শুনে (নিজের জন্য)আর একটি তাঁবু তৈরি করে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত শেষে এসে চারটি তাবু দেখতে পেয়ে বললেনঃ একি? তাঁকে তাঁদের ব্যাপারে জানানো হলে, তিনি বললেনঃ নেক আমলের প্রেরণা তাদেরকে এ কাজে উদ্বুদ্ধ করেনি। সব খুলে ফেলা হল। তিনি সেই রমযানে আর ইতিকাফ করলেন না। পরে শাওয়াল মাসের শেষ দশকে ইতিকাফ করেন।

ছবি বানান