বু
বুখারী শরীফ - হাদীস নং ২০৭
وَأَكَلَ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُمْ لَحْمًا فَلَمْ يَتَوَضَّئُوا আবু বকর, উমর ও উসমান (রাঃ) গোশত খেয়ে উযূ করেন নি। ২০৭। আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহঃ) .... আবদুল্লাহ ইবনু ’আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরীর কাঁধের গোশত খেলেন। তারপর সালাত (নামায/নামাজ) আদায় করলেন; কিন্তু উযূ (ওজু/অজু/অযু) করলেন না।