বু
বুখারী শরীফ - হাদীস নং ২,১৬৩
তিনি বলেন, উমর (রাঃ) এর সাদকা সম্পর্কিত লিপিতে ছিল যে, মুতাওয়াল্লী নিজে ভোগ করলে এবং তার বন্ধু-বান্ধবকে আপ্যায়ন করালে কোন গুনাহ নেই; যদি মাল সঞ্চয় করার উদ্দেশ্যে না থাকে। ইবনু উমর (রাঃ), উমর (রাঃ) এর সাদকার মুতাওয়াল্লী ছিলেন। তিনি যখন মক্কাবাসী লোকদের নিকট অবতরন করতেন, তখন তাদেরকে সেখান থেকে উপঢৌকন দিতেন।