বু
বুখারী শরীফ - হাদীস নং ২,১৭৩
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যাক্তি একটি গরুর উপর সাওয়ার ছিল, তখন গরুটি সে ব্যাক্তির দিকে লক্ষ্য করে বলল, আমাকে এ কাজের জন্য সৃষ্টি করা হয়নি। আমাকে চাষাবাদ তথা ক্ষেতের কাজের জন্য সৃষ্টি করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আবূ বকর ও উমর (রাঃ) এটা বিশ্বাস করি। তিনি আরও বললেন, এক নেকড়ে বাঘ একটি বকরী ধরেছিলো, রাখাল তাকে ধাওয়া করল। নেকড়ে বাঘটা তাকে বলল, সেদিন হিংস্র জন্তুর প্রাধান্য হবে, যেদিন আমি ছাড়া কেউ তার রাখাল থাকবে না, সেদিন কে তাকে রক্ষা করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আবূ বকর ও উমর (রাঃ) এটা বিশ্বাস করি। আবূ সালামা (রাঃ) বলেন, তারা দু’জন [আবূ বকর ও উমর (রাঃ)] সেদিন মজলিশে হাযির ছিলেন না।