বু
বুখারী শরীফ - হাদীস নং ২,১৭৯
তিনি বলেন, আমি তাউস (রহঃ) কে বললাম, আপনি যদি বর্গা চাষ ছেড়ে দিতেন, (তাহলে খুব ভাল হত) কেননা, লোকদের ধারণা যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিষেধ করেছেন। তাউস (রহঃ) বললেন, হে আম্র! আমি তো তাদেরকে বর্গাচাষ করতে দেই এবং তাদেরকে সাহায্য করি এবং তাদের মধ্যে সবচাইতে জ্ঞানী অর্থাৎ ইবনু আব্বাস (রাঃ) আমাকে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্গাচাষ নিষেধ করেননি। তবে তিনি বলেছেন, তোমাদের কেউ তার ভাইকে জমি দান করুক, এটা তার জন্য তার ভাইয়ের কাছ থেকে নির্দিষ্ট উপার্জন গ্রহণ করার চাইতে উত্তম।