Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,১৯৫

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

তিনি বলেন, জুম্মার দিনে আসলে আমরা আনন্দিত হতাম এ জন্য যে, আমাদের (প্রতিবেশী) এক বৃদ্ধা ছিলেন, তিনি আমাদের নালার ধারে লাগানো বীট গাছের মূল তুলে এনে তার ডেকচিতে রাখতেন এবং তার সাথে যবের দানাও মিশাতেন। (বর্ণনাকারী বলেন) আমার যতটুকু মনে পড়ে তিনি (সাহল) বলেছেন যে, তাতে কোন চর্বি বা তৈলাক্ত কিছু থাকতো না। আমরা জুম্মার সালাতের পর বৃদ্ধার নিকট আসতাম এবং তিনি তা আমাদের সামনে পরিবেশন করতেন। এ কারণে জুম্মার দিন আমাদের খুব আনন্দ হতো। আমরা জুম্মার সালাত (নামায/নামাজ)-এর পরই আহার করতাম এবং কায়লুলা (বিশ্রাম) করতাম।

ছবি বানান