বু
বুখারী শরীফ - হাদীস নং ২,২২৮
মুয়াল্লা ইবনু আসাদ (রহঃ) ... আবদুল ওয়াহিদ সূত্রে আ’মাশ (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমরা ইব্রাহীম নাখয়ীর কাছে ধার (বাকীতে) ক্রয় করা সম্পর্কে আলোচনা করলাম। তখন তিনি বললেন, আসওয়াদ (রহঃ) বর্ণনা করেন যে, আয়িশা (রাঃ) থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইয়াহুদীর কাছে থেকে এক নির্দিষ্ট মিয়াদে (বাকীতে) খাদ্য ক্রয় করেন এবং তার নিকট নিজের লোহার বর্মটি বন্ধক রাখেন।