Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,২৬০

প্রায় ১ মিনিট · ১২৩ শব্দ

আব্‌দ ইবনু যামআ ও সা’দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ) যামআর দাসীর পুত্র সংক্রান্ত বিবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পেশ করলেন। সা’দ বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার ভাই আমাকে ওয়াসীয়াত করে গেছেন যে, আমি (মক্কায়) পৌঁছলে যেন যামআর দাসীর পুত্রের প্রতি লক্ষ্য রাখি, দেখতে পেলে যেন তাকে হস্তগত করে নেই। কেননা সে তার পুত্র। আব্‌দ ইবনু যামআ (রাঃ) বললেন, সে আমার ভাই এবং আমার পিতার দাসীর পুত্র। আমার পিতার ঔরসে তার জন্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্‌বার সাথে তার চেহারা-সুরতের স্পষ্ট মিল দেখতে পেলেন, তখন তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তুমিই তার হক্‌দার। হে আবদ ইবনু যামআ! সন্তান যার ঔরসে জন্ম গ্রহণ করে তারই হয়। হে সাওদা, তুমি তার থেকে পর্দা কর।

ছবি বানান