Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,২৬৭

প্রায় ২ মিনিট · ১৭৪ শব্দ

তিনি বলেন, পড়ে থাকা বস্তু সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলে রাবীর বিশ্বাস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, থলেটি এবং তার বাঁধন চিনে রাখ। এরপর এক বছর যাবত ঘোষনা দিতে থাক। ইয়াযীদ (রহঃ) বলেন, যদি এর সনাক্তকারী না পাওয়া যায়, তবে যে এটা চেয়েছে সে খরচ করবে। কিন্তু সেটা তার কাছে আমানত স্বরূপ থাকবে। ইয়াহ্‌ইয়া (রহঃ) বলেন, আমার জানা নেই যে, এ কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীসের অন্তর্ভূক্ত ছিল, না তিনি নিজ থেকে বলেছেন। এরপর সে জিজ্ঞাসা করল, হারিয়ে যাওয়া বকরী সম্পর্কে আপনি কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা নিয়ে নাও। তা তোমার অথবা তোমার ভাইয়ের অথবা নেকড়ে বাঘের। ইয়াযীদ (রহঃ) বলেন, এটাও ঘোষনা দেওয়া হবে। তারপর আবার সে জিজ্ঞাসা করল, হারিয়ে যাওয়া উট সম্পর্কে আপনি কি বলেন? বর্ণনাকারী বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা ছেড়ে দাও। এর সাথেই রয়েছে তাঁর ক্ষুর ও তার পানির পাত্র। সে নিজেও পানি পান করবে এবং গাছ পালা খাবে, যতক্ষন না এর মালিক একে ফিরে পায়।

ছবি বানান