Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,২৭৩

প্রায় ১ মিনিট · ১৪২ শব্দ

এক ব্যাক্তি পড়ে থাকা জিনিস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করল। তিনি বললেনঃ এক বছর যাবত ঘোষনা দিতে থাক। এরপর জিনিসটির পাত্র ও তার বাঁধন স্মরণ রাখ এবং সেটা খরচ কর। যদি তার মালিক এসে যায় তবে তাকে দিয়ে দাও। সে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলাল্লাহ! হারিয়ে যাওয়া বস্তু বকরী হলে কি করতে হবে? তিনি বললেনঃ তা তুমি নিয়ে নাও। কেননা, সেটা তোমার কিংবা তোমার ভাইয়ের আর তা না হলে নেকড়ে বাঘের। সে আবার বলল, ইয়া রাসূলাল্লাহ! হারানো বস্তু উট হলে কি করতে হবে? এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন এমনকি তাঁর উভয় গাল লাল হয়ে গেল অথবা রাবী বলেন, তার মুখমন্ডল লাল হয়ে গেল। তারপর তিনি বললেন, এতে তোমার কি? তার সাথে তার ক্ষুর ও মশক রয়েছে। শেষ পর্যন্ত তার মালিক তার সন্ধান পেয়ে যাবে।

ছবি বানান