বু
বুখারী শরীফ - হাদীস নং ২,২৭৫
আবদান (রহঃ) ... সালামা (রহঃ) থেকে উপরোক্ত হাদীসটি বর্ণনা করে বলেছেন যে, সুওয়াইদ ইবনু গাফালা (রহঃ) বলেন যে, আমি উবাই ইবনু কা’আব (রাঃ) এর সঙ্গে মক্কায় সাক্ষাৎ করলাম। তখন তিনি (এ হাদীস সম্পর্কে) বললেন, আমার স্মরণ নেই যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বছর যাবত না এক বছর যাবত ঘোষণা দিতে বলেছেন।