Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৩১৫

প্রায় ১ মিনিট · ৭৮ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধে আগুন প্রজ্বলিত দেখে জিজ্ঞাসা করলেন, এ আগুন কেন জ্বালানো হচ্ছে? সাহাবীগণ বললেন, গৃহপালিত গাধার গোশত রান্না করার জন্য। তিনি বললেন, পাত্রটি ভেঙ্গে দাও এবং গোশত ফেলে দাও। তাঁরা বললেন, আমরা গোশত ফেলে দিয়ে পাত্রটি ধুয়ে নিব কি? তিনি বললেন, ধুয়ে নাও। আবূ আবদুল্লাহ (বুখারী) (রহঃ) বলেন, ইবনু আবূ উয়াইস বললেন যে,الأنسية শব্দটি আলিফ ও নুনে যবর হবে।

ছবি বানান