বু
বুখারী শরীফ - হাদীস নং ২,৩২৯
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, (শরীকী) গোলাম থেকে কেউ নিজের অংশ আযাদ করে দিলে এবং তার কাছে গোলামের ন্যায্য মূল্য পরিমাণ অর্থ থাকলে সে গোলাম (সম্পূর্ণ) আযাদ হয়ে যাবে (তবে আযাদকারী ন্যায্যমূল্যে শরীকদের ক্ষতিপূরণ দিবে) আর সে পরিমাণ অর্থ না থাকলে যতটুকু সে আযাদ করবে ততটুকুই আযাদ হবে। (রাবী আইয়ুব) বলেন,عَتَقَ مِنْهُ مَا عَتَقَ বাক্যটি নাফি (রহঃ)-এর নিজস্ব উক্তি, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীসের অংশ, তা আমি বলতে পারছি না।