Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৩৬৪

প্রায় ১ মিনিট · ১০৯ শব্দ

তিনি বলেন, নবীজীর খিদমতে আগমনকালে আমি পথে পথে (কবিতা) বলতামঃ হিজরতের সে রাত কতনা দীর্ঘ আর কষ্টদায়ক ছিল, তবুও তা আমাকে দারুল কুফর থেকে মুক্তি দিযেছে। তিনি বলেন, পথে আমার এক গোলাম পালিয়ে গিয়েছিলো। যখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে এসে তাঁর (হাতে) বায়আত হলাম। আমি তাঁর খিদমতেই ছিলাম, এ সময় গোলামটি এসে হাযির হল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবূ হুরায়রা! এই যে, তোমার গোলাম! আমি বললাম, সে আল্লাহর ওয়াস্তে আযাদ। এই বলে তাকে আযাদ করে দিলাম। আবূ আবদুল্লাহ (বুখারী) (রহঃ) বলেন, আবূ কুরায়ব (রহঃ) আবূ উসামা (রহঃ) থেকে বর্ণিত রিওয়ায়াতেحُرٌّ শব্দটি বলেন নি।

ছবি বানান