Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৪০৫

প্রায় ১ মিনিট · ৮৪ শব্দ

তিনি বলেন, ইবনু আব্বাসের খালা উম্মূ হুফায়দ (রাঃ) একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে পনীর, ঘি ও দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে) হাদিয়া পাঠালেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পনীর ও ঘি খেলেন আর দব্ব রুচি বিরুদ্ধ হওয়ার কারণে রেখে দিলেন। ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দস্তরখানে (দব্ব) খাওয়া হয়েছে। যদি তা হারাম হতো তা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দস্তরখানে তা খাওয়া হত না।

ছবি বানান