বুখারী শরীফ - হাদীস নং ২,৪০৮
তিনি বারীরা (রাঃ)-কে (আযাদ করার উদ্দেশ্যে) খরিদ করার ইচ্ছা করলেও তার মালিক পক্ষ ওয়ালার শর্তারোপ করল। তখন বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে আলোচিত হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে খরিদ করে আযাদ করে দাও। কেননা যে আযাদ করবে, সেই ওয়ালা লাভ করবে। ’আয়িশা (রাঃ) এর জন্য কিছু গোশত হাদিয়া পাঠানো হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হল যে, এ গোশত বারীরকে সাদকা করা হয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তার জন্য সাদকা আর আমাদের জন্য হাদিয়া। তাকে (বারীরাকে তার স্বামীর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার) ইখতিয়ার দেওয়া হল। (রাবী) আবদুর রাহমান (রহঃ) বলেন, তার স্বামী তখন আযাদ কিংবা গোলাম ছিল? শু’বা (রহঃ) বলেন, পরে আমি আবদুর রহমান (রহঃ) কে তার স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি জানিনা, সে আযাদ ছিল না গোলাম ছিল।