Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২৪২

প্রায় ১ মিনিট · ৯৭ শব্দ

وَقَالَ أَبُو الْعَالِيَةِ امْسَحُوا عَلَى رِجْلِي فَإِنَّهَا مَرِيضَةٌ আবুল আলিয়া (রহঃ) বলেনঃ আমার পায়ে ব্যাথা, তোমরা আমার পা মসেহ করে দাও। ২৪২। মুহাম্মদ (রহঃ) .... আবূ হাযিম (রহঃ) বলেন, যখন আমার এবং সাহল ইবনু সা’দ আস-সা’ইদী (রাঃ)-এর মাঝখানে কেউ ছিল না, তখন লোকে প্রশ্ন করলঃ (উহুদ যুদ্ধে) কী দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখমের চিকিৎসা করা হয়েছিল? তখন তিনি বললেনঃ এ ব্যাপারে আমার চেয়ে ভাল একজন জানে এমন কেউ জীবিত নেই। ’আলী (রাঃ) তাঁর ঢালে করে পানি আনছিলেন আর ফাতিমা (রাঃ) তাঁর মুখমন্ডল থেকে রক্ত ধুইয়ে দিলেন। অবশেষে চাটাই পুড়িয়ে (তার ছাই) তাঁর ক্ষতস্থানে দেওয়া হল।

ছবি বানান