Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৪২১

প্রায় ১ মিনিট · ৯৩ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি না নিয়ে তিনি আপন বাদীকে আযাদ করে দিলেন। তারপর তার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থানের দিন তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি কি জানেন আমি আমার বাদী আযাদ করে দিয়েছে? তিনি বললেন, তুমি কি তা করেছ? মায়মূনা (রাঃ) বললেন, হ্যাঁ। তিনি বললেন, শুনো! তুমি যদি তোমার মামাদেরকে এটা দান করতে তাহলে তোমার জন্য তা অধিক পুণ্যের হত। অন্য সনদে বাকর ইবনু মুযার (রহঃ) ... কুবায়ব (রহঃ) থেকে বর্ণিত যে, মায়মুনা (রাঃ) গোলাম আযাদ করেছেন।

ছবি বানান