Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৪৩৬

প্রায় ১ মিনিট · ১০৭ শব্দ

তিনি বলেন, এক সফরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলেন এবং তখন তিনি (ইবনু উমর) উমর (রাঃ) এর একটি অবাধ্য উটে সাওয়ার ছিলেন। উটটি বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে যাচ্ছিল। আর তার পিতা উমর (রাঃ) তাকে বলছিলেন, হে আবদুল্লাহ! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে আগে চলা কারো জন্য উচিত নয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে [উমর (রাঃ)] কে বললেন, এটা আমার কাছে বিক্রি কর। উমর (রাঃ) বললেন, এটাতো আপনার। তখন তিনি সেটা খরিদ করে বললেন, হে আবদুল্লাহ! এটা (এখন থেকে) তোমার। কাজেই এটা দিয়ে তুমি যা ইচ্ছা তাই করতে পার।

ছবি বানান