বু
বুখারী শরীফ - হাদীস নং ২,৪৫১
তিনি বলেন, আনাস (রাঃ) কে বলতে শুনেছি, মদিনায় একবার শত্রুর আক্রমনের ভয় ছড়িয়ে পড়ল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবূ তালহা (রাঃ) এর কাছ থেকে একটি ঘোড়া ধার নিলেন এবং তাতে সাওয়ার হলেন। ঘোড়াটির নাম ছিল মানূদব। তারপর (মদিনা টহল দিয়ে) ফিরে এসে তিনি বললেন, কিছুই তো দেখতে পেলাম না, তবে এই ঘোড়াটিকে আমি সমূদ্রের তরঙের মত পেয়েছি।