Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৫০৪

প্রায় ১ মিনিট · ১২২ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর আবূ বকর (রাঃ) এর কাছে (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিয়োগকৃত বাহরাইনের শাসক) আলা ইবনু হাযরামীর পক্ষ থেকে মালপত্র এসে পৌছল। তখন আবূ বরক (রাঃ) ঘোষণা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যিম্মায় কারো কোন ঋন (পাওনা) থাকলে কিংবা তার পক্ষ থেকে কোন ওয়াদা থাকলে সে যেন আমাদের কাছে এসে তা নিয়ে যায়। জাবির (রাঃ) বলেন, আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এরূপ, এরূপ এবং এরূপ দান করার ওয়াদা করেছিলেন। জাবির (রাঃ) তার দু’হাত তিনবার ছড়িয়ে দেখালেন। জাবির (রাঃ) বলেন, তখন তিনি [আবূ বকর (রাঃ)] আমার দু’হাতে গুণে গুণে পাঁচ শ’ দিলেন, আবার পাঁচ শ’ দিলেন, আবার পাচ শ’ দিলেন।

ছবি বানান