Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৫১২

প্রায় ২ মিনিট · ১৬৪ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হল, আপনি যদি আবদুল্লাহ ইবনু উবাইয়ের কাছে একটু যেতেন (তবে ভালো হতো)। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যওয়ার জন্য গাধায় আরোহণ করলেন এবং মুসলিমগণ তাঁর সঙ্গে হেটে চললো। আর সে পথ ছিল কংকরময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কাছে এসে পৌছলে সে বলল, ’সরো আমার সম্মুখ থেকে। তোমার গাধার দুগন্ধ আমাকে কষ্ট দিচ্ছে।’ তাঁদের মধ্যে থেকে একজন আনসারী বললঃ আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গাধা সুগন্ধে তোমার চাইতে উত্তম। আবদুল্লাহ ইবনু উবাই এর গোত্রে এক ব্যাক্তি রেগে উঠল এবং উভয়ে একে অপরকে গালাগালি করলো। এভাবে উভয়ের পক্ষের সঙ্গীরা ক্রুদ্ধ হয়ে উঠল এবং উভয় দলের সাথে লাঠালাঠি, হাতাহাতি ও জুতা মারামারি হল। আমাদের জানোান হয়েছে যে, এ ঘটনার প্রেক্ষিতে এ আয়াত নাযিল হলঃ মুমিনদের দু’দল দ্বন্ধে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মিমাংসা করে দিবে। (৪৯ঃ ৯) আবূ আবদুল্লাহ্ (ইমাম বুখারী) (রহঃ) বলেন, ’মুসাদ্দাদ (রহঃ) বসার এবং হাদীস বর্ণনার পূর্বে আমি তার থেকে এ হাদীস হাসিল করেছি।

ছবি বানান