Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৫১৮

প্রায় ১ মিনিট · ১১৯ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়াতে (মক্কাবাসীদের সাথে) সন্ধি করার সময় আলী (রাঃ) উভয় পক্ষের মাঝে এক চুক্তিপত্র লিখলেন। তিনি লিখলেন, ’মুহাম্মদুর রাসূলুল্লাহ’। মুশরিকরা বলল, ’মুহাম্মদুর রাসূলুল্লাহ’ লেখা চলবে না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলে আপনার সঙ্গে লড়াই কিসের?’ তখন তিনি আলীকে বললেন, ’ওটা মুছে দাও। ’আলী (রাঃ) বললেন, ’আমি তা মুছব না।’ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজ হাতে মুছে দিলেন এবং এই শর্তে তাদের সাথে সন্ধি করলেন যে, তিনি এবং তাঁর সাহাবা তিন দিনের জন্য মক্কায় প্রবেশ করবেন এবং জুলুব্বানجُلُبَّانِ السِّلاَحِ ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করবেন না। তারা জিজ্ঞাসা করল, جُلُبَّانِ السِّلاَحِ মানে কি? তিনি বললেন, ’জুলুব্বান’ অর্থ ভিতরে তরবারীসহ খাপ।’

ছবি বানান