বু
বুখারী শরীফ - হাদীস নং ২,৫৩৬
তিনি বলেন, আনসারীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন ’আমাদের ও আমাদের (মুহাজির) ভাইদের মধ্যে খেজুর গাছ ভাগ করে দিন।’ তিনি বললেন, না। তখন তাঁরা বললেন, ’তোমরা আমাদের শ্রমে সাহায্য করবে আর তোমাদের আমরা ফলের অংশ দিব।’ তারা (মুহাজিরগণ) (রাঃ) বললেন, ’আমরা শুনলাম ও মেনে নিলাম।’