বু
বুখারী শরীফ - হাদীস নং ২,৫৭৪
বানূ সাইদার নেতা সা’দ ইবনু উবাদা (রাঃ)-এর মা মারা গেলেন। তখন তিনি অনুপস্থিত ছিলেন। তারপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, ’ইয়া রাসূলাল্লাহ! আমার মা আমার অনুপস্থিতিতে মারা গেছেন। এখন আমি যদি তার পক্ষ থেকে সাদকা করি, তবে তা কি তার কোন উপকারে আসবে? তিনি বলেন, ’হ্যাঁ। সা’দ (রাঃ) বললেন, ’তাহলে আপনাকে সাক্ষী করে আমি আমার মিখরাফের বাগানটি তাঁর উদ্দেশ্যে সাদকা করলাম।