বু
বুখারী শরীফ - হাদীস নং ২,৫৯১
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলাম, ’ইয়া রাসূলাল্লাহ! কোন কাজ সর্বোত্তম? তিনি বললেন, ’সময় মত সালাত (নামায/নামাজ) আদায় করা। আমি বললাম, ’তারপর কোনটি? তিনি বলেন, ’অতঃপর পিতা-মাতার সঙ্গে সদাচরণ করা।’ আমি বললাম, ’অতঃপর কোনটি?’ তিনি বললেন, ’আল্লাহর পথে জিহাদ।’ তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আর কিছু জিজ্ঞাসা না করে আমি চুপ রইলাম। আমি যদি (কথা) বাড়াতাম তবে তিনি আরো অধিক বলতেন।