Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৬০৫

প্রায় ১ মিনিট · ১১৭ শব্দ

তিনি বলেন, (মুতার যুদ্ধে সৈন্য প্রেরণের পর) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুৎবা দিতে গিয়ে বলেন, যায়দ (রাঃ) পতাকা ধারন করল এবং শহীদ হল, তারপর জাফর (রাঃ) পতাকা ধারন করল, সেও শহীদ হল। তারপর আবদুল্লাহ ইবনু রাওয়াহা (রাঃ) পতাকা ধারন করল এবং সেও শহীদ হল। এরপর খালিদ বিন ওয়ালিদ (রাঃ) বিনা নির্দেশেই পতাকা ধারণ করল এবং সে বিজয় লাভ করল। তিনি আরও বলেন, তারা আমাদের মাঝে জীবিত থাকুক তা আমাদের নিকট আনন্দদায়ক নয়। আইয়ুব (রহঃ) বলেন, অথবা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা আমাদের মাঝে জীবিত থাকুক তা তাদের নিকট আদৌ আনন্দদায়ক না, এ সময়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখ থেকে অশ্রু ঝরছিল।

ছবি বানান