বু
বুখারী শরীফ - হাদীস নং ২,৬১৩
তিনি বলেন, লৌহ বর্মে আবৃত এক ব্যাক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, ’ইয়া রাসূলাল্লাহ! আমি যুদ্ধে শরীক হব, না ইসলাম গ্রহন করব?’ তিনি বললেন, ’ইসলাম গ্রহন কর, তারপর যুদ্ধে যাও।’ তারপর সে ব্যাক্তি ইসলাম গ্রহন করে যুদ্ধে গেল এবং শাহাদাত বরণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ’সে অল্প আমল করে বেশী পুরস্কার পেল।’