Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৬১৮

প্রায় ১ মিনিট · ৮০ শব্দ

খন্দকের যুদ্ধ থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে অস্ত্র রাখলেন এবং গোসল করলেন, তখন জিবরীল (আলাইহিস সালাম) তাঁর কাছে এলেন, আর তাঁর মাথায় পট্টির ন্যায় ধুলি জমেছিল। তিনি বললেন, আপনি অস্ত্র রেখে দিলেন অথচ আল্লাহর কসম, আমি এখনো অস্ত্র রাখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোথায় যেতে হবে? তিনি বনু কুরায়যার প্রতি ইঙ্গিত করে বললেন, এদিকে। আয়িশা (রাঃ) বলেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে বেরিয়ে গেলেন।

ছবি বানান