Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৬২১

প্রায় ১ মিনিট · ১১০ শব্দ

তিনি বলেন, উহুদের যুদ্ধের শেষে আমার পিতাকে (তাঁর লাশ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অঙ্গ-প্রতঙ্গ কাটা অবস্থায় আনা হল এবং তাঁর সামনে রাখা হল। আমি তাঁর চেহারা খুলতে চাইলাম; আমার গোত্রের লোকেরা আমাকে নিষেধ করল। এমন সময় তিনি কোন বিলাপকারিনীর বিলাপ শুনতে পেলেন। বলা হল, সে আমরের কন্যা বা ভগ্নি। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কাঁদছে কেন? অথবা বললেন, সে যেন না কাঁদে। ফিরিশতারা তাকে ডানা দ্বারা ছায়াদান করছেন। আমি (ইমাম বুখারী (রহঃ) বলেন) সাদাকা (রহঃ) কে জিজ্ঞাসা করলাম এও কি বর্ণিত আছে যে, তাকে উঠিয়ে নেয়া পর্যন্ত? তিনি বললেন, [জাবির (রাঃ)] কখনো তাও বলেছেন।

ছবি বানান