Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৬৩১

প্রায় ১ মিনিট · ১৫০ শব্দ

তিনি বলেন, খায়বার বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেখানে অবস্থানকালেই আমি তাঁর কাছে গিয়ে বললাম, ’ ইয়া রাসূলাল্লাহ! আমাকেও (গনীমতের) অংশ দিন।’ তখন সাঈদ ইবনু আসের কোন এক পুত্র বলে উঠল, ’ইয়া রাসূলাল্লাহ! তাঁকে অংশ দিবেন না।’ আবূ হুরায়রা (রাঃ) বললেন, সে ত ইবনু কাউকালের হত্যাকারী। তা শুনে সাঈদ ইবনু আসের পুত্র বললেন, দান (ضَأْنٍ) পাহাড়ের পাদদেশ থেকে আমাদের কাছে আগত বিড়াল মাশি জন্তুটি, (সেই ব্যাক্তির) কথায় আশ্চর্যবোধ করছি, সে আমাকে এমন একজন মুসলিমকে হত্যার দায়ে অভিযুক্ত করেছে যাকে আল্লাহ তায়ালা আমার হাতে সম্মানিত করেছেন এবং যার দ্বারা আমাকে লাঞ্ছিত করেননি। আব্বাস (রাঃ) বলেন, পরে তাঁকে অংশ দিয়েছেন কি দেননি তা আমাদের জানা নেই। সুফইয়ান (রহঃ) বলেন, আমাকে সাঈদী (রহঃ) তাঁর দাদার মাধ্যমে আবূ হুরায়রা (রহঃ) থেকে হাদিসটি বর্ণনা করেছেন। আবূ আবদুল্লাহ (ইমাম বুখারী) (রহঃ) বলেন সাঈদী হলেন, আমর ইবনু ইয়াহইয়া ইবনু সাঈদ ইবনু আমর ইবনু সাঈদ ইবনু আস।

ছবি বানান