বু
বুখারী শরীফ - হাদীস নং ২,৬৪৯
তিনি বলেন, খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ’কে আমাকে শত্রু শিবিরের খবরাখবর এনে দিবে?’ যুবায়র (রাঃ) বললেন, ’আমি আনব।’ তিনি আবার বললেন, ’কে আমাকে শত্রু শিবিরের খবরাখবর এনে দিবে?’ যুবায়র (রাঃ) আবারও বললেন, ’আমি আনব।’ তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ’প্রত্যেক নবীরই সাহায্যকারী থাকে আর আমার সাহায্যকারী যুবায়র।’