Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৬৬৭

প্রায় ১ মিনিট · ১১২ শব্দ

এক ব্যাক্তি বারা’ ইবনু আযিব (রাঃ) বলল, আপ্নারা কি হুনায়নের যুদ্ধে রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ময়দানে রেখে পলায়ন করেছিলেন?বারা’ ইবনু আযিব (রাঃ) বলেন, কিন্তু রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলায়ন করেননি। হাওয়াযিনরা ছিল সুদক্ষ তীরন্দাজ। আমরা সামনা-সামনি যুদ্ধে তাদের পরাস্ত করলে তারা পালিয়ে যায়। এমতাবস্থায় মুসলিমরা তাদের পিছু ধাওয়া না করে গনীমতের মাল সংগ্রহে মনোনিবেশ করল। এই সুযোগে শত্রুরা তীর বর্ষণের মাধ্যমে আমাদের আক্রমন করে বসল। তবে রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান ত্যাগ করেননি। আমি তাঁকে তাঁর সাদা খচ্চরটির উপর অটল অবস্থায় দেখেছি। আবূ সুফিয়ান (রাঃ) তাঁর বাহনের লাগাম ধরে টানছেন; আর রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ’আমি নবী তা মিথ্যা নয়, আমি আবদুল মুত্তালিবের বংশধর।’

ছবি বানান