বু
বুখারী শরীফ - হাদীস নং ২,৬৭৩
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশিক্ষনপ্রাপ্ত ঘোড়ার দৌড় প্রতিযোগিতা করিয়েছেন। এই প্রতিযোগিতা হাফয়া থেকে শুরু হয়েছে এবং সানিয়্যাতুল বিদায় শেষ হয়েছে। (রাবী আবূ ইসহাক (রহঃ) বলেন), আমি মূসা (রহঃ) কে বললাম, এর দূরত্ব কী পরিমাণ হবে? তিনি বললেন, ছয় অথবা সাত মাইল। প্রশিক্ষণহীন ঘোড়ার প্রতিযোগিতা শুরু হত সানিয়্যাতুল বিদা থেকে এবং শেষ হতো বানূ যুরায়াকের মসজিদে। আমি বললাম, এর মধ্যকার দূরত্ব কত? তিনি বললেন, এক মাইল বা তাঁর অনুরূপ। ইবনু উমর (রাঃ) এতে অংশ গ্রহণকারীদের অন্তর্ভুক্ত ছিলেন।