Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৬৭৫

প্রায় ১ মিনিট · ৭৯ শব্দ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আযবা নামক একটি উষ্ট্রী ছিল। কোন উষ্ট্রী তাঁর আগে যেতে পারত না। হুমাইদ (রহঃ) বলেন, কোন উষ্ট্রী তাঁর আগে যেতে সক্ষম হত না। একদিন এক বেদুইন একটি জওয়ান উটে চড়ে আসল এবং আযবা এর আগে চলে গেল। এতে মুসলিমদের মনে কষ্ট হল। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তা বুঝতে পারলেন। তখন তিনি বললেন, আল্লাহর বিধান এই যে, ’দুনিয়ার সবকিছুরই উত্থানের পর পতন রয়েছে।’

ছবি বানান