Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৬৭৭

প্রায় ১ মিনিট · ৮৫ শব্দ

কোন ব্যাক্তি তাঁকে বললেন, হে আবূ উমারা। আপনারা হুনায়নের যুদ্ধে পলায়ন করেছিলেন? তিনি বললেন, না, আল্লাহর কসম, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পলায়ন করেননি। বরং অতি উৎসাহী অগ্রবর্তী কিছু লোক হাওয়াজযিনদের তীর নিক্ষেপের ফলে পলায়ন করেছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাদা খচ্চরটির উপর উপবিষ্ট ছিলেন এবং আবূ সূফিয়ান ইবনু হারিস (রাঃ) এর লাগাম ধরে দাঁড়িয়েছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ’আমি যে নবী তা মিথ্যা নয়, আমি আবদুল মুত্তালিবের বংশধর।’

ছবি বানান