Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২৬৮

প্রায় ১ মিনিট · ৬৬ শব্দ

আমি আয়িশা (রাঃ)-কে জিজ্ঞাসা করলাম এবং ’আবদুল্লাহ ইবনু ’উমর (রাঃ)-এর উক্তি উল্লেখ করলাম, “আমি এমন অবস্থায় ইহরাম বাঁধা পছন্দ করি না, যাতে সকালে আমার দেহ থেকে খুশবু ছড়িয়ে পড়ে।” ’আয়িশা (রাঃ) বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুগন্ধি লাগিয়েছি, তারপর তিনি পর্যায়ক্রমে তাঁর স্ত্রীদের সঙ্গে মিলিত হয়েছেন এবং তাঁর ইহ্‌রাম অবস্থায় প্রভাত হয়েছে।

ছবি বানান