Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৬৯৬

প্রায় ১ মিনিট · ৯৯ শব্দ

وَقَالَ ابْنُ عَبَّاسٍ أَخْبَرَنِي أَبُو سُفْيَانَ قَالَ لِي قَيْصَرُ سَأَلْتُكَ أَشْرَافُ النَّاسِ اتَّبَعُوهُ أَمْ ضُعَفَاؤُهُمْ فَزَعَمْتَ ضُعَفَاؤُهُمْ وَهُمْ أَتْبَاعُ الرُّسُلِ ইবন আব্বাস (রাঃ) বলেন যে, আবু সুফইয়ান (রাঃ) আমার কাছে বর্ণনা করেছেন যে, রোম সম্রাট কায়সার আমাকে বললেন, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তার অনুসরন করছে প্রভাবশালী লোক, না তাদের মধ্যে দুর্বলরা? তুমি বলেছ যে, তাদের মধ্যকার দুর্বলরা– এরাই রাসুলদের অনুসারী হয়। ২৬৯৬। সুলাইমান ইবনু হারব (রহঃ) ... মুসআব ইবনু সা’দ (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন সা’দ (রাঃ) এর ধারণা ছিল অন্যদের চাইতে তাঁর মর্যাদা বেশী। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুর্বলদের উসিলায়ই সাহায্য ও রিযক প্রাপ্ত হচ্ছো।

ছবি বানান