বু
বুখারী শরীফ - হাদীস নং ২,৭১৫
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের সময় তাঁর বর্মটি ত্রিশ সা’ এর বিনিময়ে এক ইয়াহুদীর কাছে বন্ধক ছিল। মুআল্লা আবদুল ওয়াহিদ (রহঃ) সূত্রে আ’মাশ (রাঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর লৌহবর্ম বন্ধক রেখেছিলেন। আর ইয়ালা (রহঃ) আমাশ (রাঃ) থেকে বর্ণনা করেন যে, বর্মটি ছিল লোহার।