বু
বুখারী শরীফ - হাদীস নং ২,৭২৩
তিনি উবাদা ইবনু সামিত (রাঃ) এর কাছে আসলেন। তখন উবাদা (রাঃ) হিমস উপকুলে তাঁর একটি ঘরে অবস্থান করছিলেন এবং তার সঙ্গে ছিলেন উম্মে হারাম। উমাইর (রহঃ) বলেন, উম্মে হারাম (রাঃ) আমাদের কাছে বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন যে, আমার উম্মাতের মধ্যে প্রথম যে দলটি নৌ যুদ্ধে অংশ গ্রহণ করবে তারা যেন জান্নাত অনিবার্য করে ফেলল। উম্মে হারাম (রাঃ) বলেন, আমি কি তাদের মধ্যে হবো? তিনি বললেন, তুমি তাদের মধ্যে হবে। উম্মে হারাম (রাঃ) বলেন, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মাতের প্রথম যে দলটি কায়সার (রোমক সম্রাট) এর রাজধানী আক্রমন করবে, তারা ক্ষমাপ্রাপ্ত। তারপর আমি বললাম, ’ইয়া রাসূলাল্লাহ! আমি কি তাদের মধ্যে হবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ’না’।