বু
বুখারী শরীফ - হাদীস নং ২,৭৩১
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনূতে নাযিলায় এই দু’আ করতেন, ’ইয়া আল্লাহ! আপনি সালামা ইবনু হিশামকে নাজাত দিন। ইয়া আল্লাহ্ ওয়ালীদ ইবনু ওয়ালীদকে নাজাত দিন। ইয়া আল্লাহ! আয়্যাশ ইবনু আবী রাবী’আ-কে নাজাত দিন। ইয়া আল্লাহ্! দুর্বল মুমিনদের নাজাত দিন। ইয়া আল্লাহ মুযার গোত্রকে সমূলে ধ্বংস করুন। ইয়া আল্লাহ! (মুশরিকদের উপর) ইউসুফ (আলাইহিস সালাম) এর সময়কালীন দুর্ভিক্ষের মত দুর্ভিক্ষ নাযিল করুন’।