বুখারী শরীফ - হাদীস নং ২,৭৩৩
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়ায় সালাত (নামায/নামাজ) আদায় করছিলেন। তখন আবূ জাহল ও কুরায়েশদের কিছু লোক পরামর্শ করে। সেই সময় মক্কার বাইরে একটি উট যবেহ হয়েছিল। কুরায়শরা একজন পাঠিয়ে সেখান থেকে এর গর্ভথলি নিয়ে এলো এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিঠে ঢেলে দিল। তারপর ফাতিমা (রাঃ) এসে এটি তাঁর থেকে সরিয়ে দিলেন। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে দু’আ করেন, ইয়া আল্লাহ! আপনি কুরায়শদের ধ্বংস করুন। ইয়া আল্লাহ! আপনি কুরায়শদের ধ্বংস করুন। ইয়া আল্লাহ! আপনি কুরায়শদের ধ্বংশ করুন। অর্থাৎ আবূ জাহল, ইবনু হিশাম, উতবা ইবনু রবী’আ, শায়বা ইবনু রবীআ’, ওয়ালীদ ইবনু উতবা, উবাই ইবনু খালফ এবং উকবা ইবনু আবী মু’আইত (তাদের ধ্বংস করুন)। আবদুল্লাহ (রাঃ) বলেন, এরপর আমি তাদের সকলকে বদরের একটি পরিত্যক্ত কূপে নিহত দেখেছি। আবূ ইসহাক (রহঃ) বলেন, আমি সপ্তম ব্যাক্তির নাম ভূলে গিয়েছি। শুবা (রহঃ) বলেন, উমাইয়া অথবা উবাই। তবে সহীহ হল উমাইয়া। আবূ আবদুল্লাহ (রহঃ) বলেন, ইউসুফ ইবনু আবূ ইসহাক (রহঃ), আবূ ইসহাক (রহঃ) সূত্রে উমাইয়া ইবনু খালফ।