বু
বুখারী শরীফ - হাদীস নং ২,৭৪৯
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান মাসে সফরে বের হন এবং সিয়াম পালন করেন। যখন তিনি কাদীদ নামক স্থানে পৌছলেন তখন সিয়াম ছেড়ে দেন। সুফিয়ান (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। আবূ আবদুল্লাহ (রহঃ) বলেন, এটা যুহরী (রহঃ) এর উক্তি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বশেষ কার্যই গ্রহণযোগ্য।