বুখারী শরীফ - হাদীস নং ২,৭৫১
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, আমরা সর্বশেষে আগমনকারী (পৃথিবীতে) সর্বাগ্রে প্রবেশকারী (জান্নাতে)। আর এ সনদেই বর্ণিত হয়েছে যে, (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,) যে ব্যাক্তি আমার আনুগত্য করল, সে ব্যাক্তি আল্লাহ তাআলারই আনুগত্য করল আর যে ব্যাক্তি আমার নফরমানী করল, সে ব্যাক্তি আল্লাহ তাআলারই নাফরমানি করল আর যে ব্যাক্তি (শরীয়ত স্বীকৃত) আমীরের আনুগত্য করল, সে ব্যাক্তি আমারই আনুগত্য করল আর যে ব্যাক্তি আমীরের নাফরমানী করল সে ব্যাক্তি আমারই নাফরমানী করল। ইমাম তো ঢাল স্বরূপ। তাঁর নেতৃত্বে যুদ্ধ এবং তাঁরই মাধ্যমে নিরাপত্তা অর্জন করা হয়। অনন্তর যদি সে আল্লাহর তাকওয়ার নির্দেশ দেয় এবং সুবিচার প্রতিষ্ঠা করে, তবে তার জন্য এর প্রতিদান রয়েছে আর যদি সে এর বিপরীত করে তবে এর মন্দ পরিণতি তার উপরই বর্তাবে।