Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ২,৭৫৪

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

তিনি বলেন, ’আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বায়আত করলাম। তারপর আমি একটি বৃক্ষের ছায়াতলে গেলাম। মানুষের ভীড় কমে গেলে, (তাঁর নিকট উপস্থিত হলে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ’ইবনু আকওয়া! তুমি কি বায়আত করবে না?’ আমি বললাম, ’হে আল্লাহর রাসূল! আমি তো বায়আত করেছি’। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ’আরেকবার হোক না’। তখন আমি দ্বিতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বায়আত করলাম। (বর্ণনাকারী) বলেন, আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, ’হে আবূ মুসিলম! সেদিন তোমরা কোন্ বিষয়ের উপর বায়আত করেছিলে?’ তিনি বললেন, ’মৃত্যুর উপর’।

ছবি বানান