বু
বুখারী শরীফ - হাদীস নং ২,৭৬২
بَابُ الْخُرُوجِ فِي الْفَزَعِ وَحْدَهُ ১৮৫৯. পরিচ্ছেদঃ ভয়-ভীতির সময় একা বের হওয়া। ২৭৬২। হুমায়দী (রহঃ) ... উমর ইবনু খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাহে একটি অশ্ব আরোহণের জন্য দান করেছিলাম। তারপর আমি তা বিক্রয় হতে দেখতে পাই। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞাসা করলাম, ’আমি কি তা ক্রয় করে নিব?’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ’না, তুমি তা ক্রয় করো না এবং তোমার (প্রদত্ত) সাদকা ফেরত নিও না’।